উত্তর: বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হত। তাই বেদের আর-এক নাম শ্রুতি। কারণ বৈদিক যুগের কোনো লিপির সন্ধান প্রত্নতাত্ত্বিকরা পাননি। তার থেকে মনে করা হয় সে যুগের মানুষ লিখতে পারত না, মৌখিকভাবেই শিক্ষার চর্চা হত। গুরু তাঁর শিষ্যদের মুখে মুখে একটা অংশ পড়ে তার মানে বুঝিয়ে দিতেন। শিষ্যরা তা শুনে আবৃত্তি করত ও মনে রাখত। এ ছাড়া সেসময় মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের ওপরে বিশেষ জোর দেওয়া হত।
Tags
History
