উত্তর: ভারতীয় উপমহাদেশের সিন্ধু ও গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে বৈদিক বসতি থাকলেও পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ অংশে বৈদিক সভ্যতার অস্তিত্ব ছিল না। উপমহাদেশের অন্যান্য অঞ্চলে প্রত্নতাত্ত্বিকরা অন্যরকম সংস্কৃতির সন্ধান পেয়েছিলেন। সেই সংস্কৃতিগুলিতে মানুষ পাথর ও তামা দ্বারা নির্মিত অস্ত্রশস্ত্র ব্যবহার করত। কালো ও লাল রঙের মাটির পাত্র তারা ব্যবহার করত। প্রত্নতাত্ত্বিকদের মতে তখনকার সমাজ ছিল গ্রামীণ কৃষিসমাজ। তারা মাটির তৈরি বাড়িতে বসবাস করত ও মৃতদেহকে সমাধি দিত।
পশ্চিমবঙ্গের মহিষাদলে ও মহারাষ্ট্রের ইনামগাঁওতে এই সংস্কৃতির খোঁজ পাওয়া গেছে।
Tags
History
