উত্তর: বৈদিক যুগে সাধারণত বারো বছর ধরে শিক্ষাগ্রহণপর্ব চলত। অনেকে আবার জীবনভরই ছাত্র থাকত। বারো বছরের পড়াশোনা সমাপ্ত হলে সমাবর্তন অনুষ্ঠান হত। সেই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হত। পড়াশোনার শেষে ছাত্রদের বিশেষ স্নান করার প্রথা ছিল। তার থেকেই স্নাতক কথাটি এসেছে।
বৈদিক যুগে ছাত্ররা গুরুগৃহ ত্যাগ করার পূর্বে সাধ্যমতো গুরুদক্ষিণা দিত। গুরুদক্ষিণা হিসেবে গোরু দানই ছিল প্রচলিত প্রথা।
Tags
History
