উত্তর: ঋগ্বৈদিক যুগে নারী শিক্ষার প্রচলন ছিল এবং নারীরা বেদপাঠের অধিকারিণী ছিলেন। যে সমস্ত নারীগণ বিয়ের পূর্ব পর্যন্ত বিদ্যাচর্চা করতেন তাঁদের বলা হত ‘সদ্যেদ্বাহা’ এবং যে সমস্ত নারীরা সারাজীবন অবিবাহিত থেকে দর্শন ও ধর্মতত্ত্ব চর্চা করতেন তাঁদের বলা হত ব্রষ্মবাদিনী' বৈদিক যুগে অপালা ঘোষ, লোপামুদ্রা, বিশ্ববরা প্রমুখ বৈদিক স্তোত্র রচনা করে ব্রষ্মবাদিনী' উপাধি লাভ করেন।
পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী নারী ছিলেন গার্গী, মৈত্রেয়ী।
Tags
History
