উত্তর: পরবর্তী বৈদিক যুগে পূর্ববর্তী যুগের বহু দেবতা স্থানচ্যুত হন এবং বহু সাধারণ দেবতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এই যুগের প্রতীক পূজা শুরু হয়। যজ্ঞের জটিলতা বৃদ্ধি পায়, ব্রাক্ষ্মণ এবং পুরোহিতদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। ঋগ্বৈদিক যুগের রুদ্র এ যুগে মহাদেব নামে পূজিত হতেন। পূর্ব যুগের ইন্দ্র ও অগ্নির পরিবর্তে প্রজাপতি ব্রহ্মা, বিখু ও শিব শ্রেষ্ঠ আসন লাভ করেন। এই যুগের শেষপর্বে যজ্ঞের জটিলতা ও পুরোহিত শ্রেণির প্রাধান্যের বিরুদ্ধে প্রশ্ন উঠতে থাকে। উপনিষদ আত্মার মুক্তির ওপর গুরুত্ব আরোপ করে ।
Tags
History
