উ:- সুলতানি ও মোগল আমলে সমাজে পরিবারের গুরুত্ব ছিল। সেই পরিবার ছিল যৌথ পরিবার। সমাজে ও পরিবারে নারীর স্থান ছিল পুরুষের নীচে। এসময় হিন্দু ও মুসলিম উভয় সমাজেই পর্দাপ্রথার প্রচলন ছিল। তবে গরিব পরিবারে নারী ও পুরুষ উভয়েই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন, তাঁরা একই সঙ্গে খেতখামারেও একত্রে কাজ করতেন। ফলে এদের মধ্যে পর্দা বা ঘোমটাপ্রথার বিশেষ প্রচলন ছিল না।
Tags
History
