উত্তর: ষোড়শ মহাজনপদ যুগের কৃষিকাজ ছিল প্রধান জীবিকা। মহাজনপদগুলিতে রাজকর্মচারী ও যোদ্ধাদের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় সম্পদ কৃষি থেকেই আসত। গাঙ্গেয় দোয়াব অঞ্চলের মৃত্তিকা ছিল অত্যন্ত উর্বর। সেসময় উর্বরতা অনুযায়ী জমির নানারকম ভাগ করা হত। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল চাষ করা হত। কৃষিতে ধানই ছিল প্রধান ফসল। ধানের মধ্যে প্রধান ছিল শালি ধান। এ ছাড়া গম, যব ও আখের ফলনও হত।
Tags
History
