উত্তর: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে অধিকাংশ মহাজনপদগুলি গাঙ্গেয় উপত্যকায় গড়ে উঠেছিল। এর প্রধান কারণ ছিল গঙ্গা ও অন্যান্য নদী বিধৌত এই অঞ্চল কৃষিকার্যের ক্ষেত্রে ছিল অত্যন্ত উন্নত। ফলে সাধারণ মানুষ তথা সেনাবাহিনীর প্রয়োজন মেটানো শাসকের পক্ষে সহজতর ছিল। এ ছাড়া উদ্বৃত্ত পণ্য বাণিজ্যে ব্যবহার করে অর্থনীতির ভিত্তি সবল হত। গাঙ্গেয় দোয়াব অঞ্চলের বিস্তীর্ণ বনভূমি থেকে কাষ্ঠ আহরণ করা যেত এবং হস্তীও পাওয়া সম্ভব হত। এইসকল বিভিন্ন কারণে গাঙ্গেয় উপত্যকায় অধিকাংশ মহাজনপদ গড়ে উঠেছিল।
Tags
History
