উত্তর: প্রাচীনকাল থেকেই আরবের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল। খলিফা ওমরের সময় থেকে আরব-মুসলমানরা বারবার ভারত অভিযান করে। আরব-মুসলমানদের সেনাপতি মহম্মদ বিন কাশিমের কাছে ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধুর রাজা দাহির রাওড়ের যুদ্ধে পরাজিত হন এবং আরবরা সিন্ধুপ্রদেশ অধিকার করে।
◆ সিন্ধু অভিযানের কারণ : আরব-মুসলমানদের সিন্ধু অভিযানের কারণ সম্পর্কে একাধিক কাহিনি প্রচলিত আছে।
[1] সিংহলে কয়েকজন আরব বণিকের মৃত্যু হলে সিংহলের রাজা মৃত বণিকদের সম্পদ ও আত্মীয়স্বজনদের একটি জাহাজে করে ইরানের শাসনকর্তা হজ্জাজের কাছে পাঠান। কিন্তু সিন্ধুর দেবল (করাচি) বন্দরের কাছে জাহাজটি লুঠ হয়।
[2] সিংহলরাজ খলিফার কাছে উপঢৌকনসহ আটটি জাহাজ পাঠিয়েছিলেন, কিন্তু সিন্ধুর দেবল বন্দরের কাছে সেগুলি লুঠ হয়।
● অভিযান : দেবল বন্দরে জাহাজ লুঠের ঘটনাকে কেন্দ্র করে অষ্টাদশবর্ষীয় সেনাপতি মহম্মদ বিন কাশিম ২৫,০০০ সৈন্য নিয়ে সিন্ধুদেশ আক্রমণ করেন। তাঁর সঙ্গে সিন্ধুর রাজা দাহিরের রাওড় নামক স্থানে তুমুল যুদ্ধ হয় এবং রাজা দাহির পরাজিত হন।
● গুরুত্ব : অনেক ঐতিহাসিক আরবদের সিন্ধুজয়কে একটি নিষ্ফল ঘটনা বলে উল্লেখ করেছেন। কারণ সিন্ধু অঞ্চলের অধিবাসীদের কাছে তারা ছিল বর্বর আক্রমণকারী মাত্র। ভারতীয়দের মধ্যে এর কোনো বিশেষ প্রভাব ছিল না। তবে আরবদের সিন্ধু আক্রমণের মধ্য দিয়ে মুসলমান শাসনের যে ভিত রচিত হয় পরবর্তীকালে তুর্কিরা তার উপর সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
Tags
History
