উত্তর: হজরত মহম্মদ ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক। তাঁর জীবন ও কার্যাবলি ছিল বৈচিত্র্যময়।
◆ হজরত মহম্মদের জীবন :
[1] জন্ম : হজরত মহম্মদ ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
[2] আল্লাহর বার্তাবাহক : হজরত মহম্মদ দীর্ঘদিন সাধনার পর ৬১০ খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে, আল্লাহ্ (ঈশ্বর) তাঁকে দূত বা বার্তাবাহক মনোনীত করেছেন। অর্থাৎ আল্লাহ্ তাঁর বার্তা বা বাণী শোনান হজরত মহম্মদকে, হজরত মহম্মদ সেই বার্তা বহন করে এনে জনগণের মধ্যে প্রচার করবেন। সাধারণ মানুষ হজরত মহম্মদের কাছ থেকে আল্লাহর বাণী জানতে পারবে।
◆ কার্যাবলি :
[1] ইসলাম ধর্মের প্রবর্তক ও প্রচার : হজরত মহম্মদের প্রচারিত ধর্ম ইসলাম ধর্ম নামে খ্যাত। হজরত মহম্মদ ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক ও ইসলাম ধর্মের প্রথম প্রচারক।
[2] মুসলমান : যারা ইসলাম ধর্মের অনুগামী তারা মুসলমান নামে পরিচিত।
[3] আরব উপজাতিদের মধ্যে ঐক্যপ্রতিষ্ঠা : আরবে ইসলাম ধর্মপ্রচারের আগে আরব উপজাতিদের মধ্যে তীব্র ধর্মীয় বিভেদ ছিল। হজরত মহম্মদ আরব উপজাতিদের ধর্মীয় বিভেদ বন্ধ করার জন্য একটি ধর্মীয় বিশ্বাস চালু করেন। ফলে আরব উপজাতিগুলির মধ্যে ঐক্য তৈরি হয়।
◆ হিজরত ও হিজরি সাল গণনা :
[1] হিজরত : হজরত মহম্মদ ৬২২ খ্রিস্টাব্দে তাঁর অনুগামীদের নিয়ে মক্কা থেকে মদিনা শহরে চলে যান। মহম্মদের মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার ঘটনাকে আরবি ভাষায় হিজরত বলা হয়।
[2] হিজরি সাল গণনা : হিজরতের সময় থেকে বা ৬২২ খ্রিস্টাব্দ থেকে হিসাব করে যে ইসলামীয় সাল গণনা শুরু হয়, তাকে হিজরত বলা হয়। হজরত মহম্মদের আরব জয় : হজরত মহম্মদ ৬২২ থেকে ৬৩২ খ্রিস্টাব্দের মধ্যে আরব ভূখণ্ডের বিরাট অঞ্চল জয় করেন। ফলে আরব ভূখণ্ডের মধ্যে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়েছিল।
হজরত মহম্মদের মৃত্যু : হজরত মহম্মদ ৬৩২ খ্রিস্টাব্দে পরলোকগমন করেন।
Tags
History
