ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তর
ইসলাম ধর্মপ্রচারের আগে আরব দেশের পরিচয় : ভারতের পশ্চিমে আরব সাগরের ওপারে আরব দেশ। এদেশের অধিকাংশই মরুভূমি। এদেশের যাযাবরদের বেদুইন বলা হত। এদেশের দুটি গুরুত্বপূর্ণ শহর হল মক্কা ও মদিনা। 
খ্রিস্টীয় ষষ্ঠ শতকে আরব উপজাতিদের প্রধান জীবিকা ছিল ব্যাবসা। দুটি বাণিজ্যপথের সংযোগস্থলে অবস্থিত ছিল মক্কা শহর। মক্কা দখল করা নিয়ে উপজাতিদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত। 
ইসলাম ধর্মপ্রচারের পর আরব দেশের বদল : খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে ইসলাম ধর্মের সৃষ্টি হয়। ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন হজরত মহম্মদ। হজরত মহম্মদ মক্কা ও মদিনা-সহ আরবের বিরাট ভূখণ্ডে ইসলাম ধর্মপ্রচার করেন।
হজরত মহম্মদের ইসলাম ধর্মপ্রচারের ফলে আরব উপজাতিদের মধ্যে ধর্মীয় বিভেদ বন্ধ হয়— আরব উপজাতিদের মধ্যে ঐক্য গড়ে ওঠে। হজরত মহম্মদের মৃত্যুর পূর্বেই আরবের মূল ভূখণ্ডে ইসলাম ধর্ম ভালোভাবেই ছড়িয়ে পড়েছিল।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال