উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়। ওই সময় রাজধানীর সঙ্গে মানানসই স্থাপত্যরীতি কেমন হবে তা নিয়ে বিতর্ক দেখা দেয়। এই বিতর্কের একদিকে ছিলেন লর্ড কার্জন এবং অন্যদিকে ছিলেন হ্যাভেল, জর্জ বানার্ড শ, আনন্দ কুমারস্বামী প্রমুখ। বিতর্কের বিষয় ছিল দিল্লি সাজানো হবে কোন্ স্থাপত্যরীতিতে—ভারতীয় না ইউরোপীয়?
Tags
History
