উত্তর: আধুনিক ভারতে ১৯৪২ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। ওই সময় ঘটে যাওয়া আগস্ট আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আজাদ হিন্দ ফৌজের কাহিনি, নৌবিদ্রোহ, তেতাল্লিশের মন্বন্তর, নাট্যচর্চার ক্ষেত্রে পরিবর্তন এনেছিল। এ সময় বাংলার মন্বন্তরকে কেন্দ্র করে বিজন ভট্টাচার্য ও শম্ভু মিত্রের উদ্যোগে ‘নবান্ন’ নাটক মঞ্চস্থ হয়। ওই সময়ই তুলসী লাহিড়ী তাঁর ‘ছেঁড়া তার’ নাটকটি রচনা করেন।
Tags
History
