উডের ডেসপ্যাচ সম্পর্কে কি লেখ?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর আমলে পর্যন্ত সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু এসব প্রতিষ্ঠান পাঠক্রম ও গঠন রীতিতে কোন সামঞ্জস্য ছিল না। এই পরিস্থিতিতে বোর্ড অফ কন্ট্রোল সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক একটি নির্দেশনামা প্রকাশ করেন। এটি উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা নামে পরিচিত। 

ক) সুপারিশ: উডের ডেসপ্যাচ এর সুপারিশ করা হয় সেগুলি হল- 

  1. সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পাঁচটি শ্রেণীবিভাজন।
  2. দেশের বিভিন্ন স্থানে আরও প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা।
  3. কলকাতা, মুম্বাই, মাদ্রাজ একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত।
  4. একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন। 
  5. উচ্চশিক্ষা সর্বোচ্চ কর্তা হিসেবে দিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন পথ সৃষ্টি।
  6. শিক্ষক শিক্ষণ ব্যবস্থা চালু।
  7. সাধারণ শিক্ষায় মাতৃভাষার ব্যবহার।
  8. উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি।
  9. স্ত্রী শিক্ষার প্রসার বৃদ্ধি প্রভৃতি। 

খ) মহাসনদ: উডের নির্দেশনামা বা ডেসপ্যাচ এর উপর ভিত্তি করে ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এই জন্য এই নির্দেশ নামা কে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকার্টা বা মহাসনদ বলা হয় ।

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال