"অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো" — কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন ? তাঁর একথা বলার কারণ কী ? [মাধ্যমিক-২০১৯]

উঃ- কবি গানের দুটি পায়ে অস্ত্র রাখতে বলেছেন । কবি জয় গোস্বামী তাঁর 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় যুদ্ধবাজ মানুষদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন । ক্ষমতার নেশায় মেতে ওঠা মানুষ নিজের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করতে হাতে অস্ত্র তুলে নেয় । অস্ত্র হিংসার প্রতীক । মানুষের পৃথিবীতে অস্ত্রের কোনো প্রয়োজন নেই । কারণ অস্ত্রই সভ্যতার শেষ কথা নয় । তাই কবি অস্ত্র ফেলে গানকেই জীবনযুদ্ধের হাতিয়ার করতে বলেছেন । এখানে কবির মানবদরদী মনোভাবটি প্রকাশিত ।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال