উত্তরঃ পাবলো নেরুদা রচিত
‘অসুখী একজন’ কবিতার শুরুতেই একটি মেয়ের উল্লেখ রয়েছে। উদ্ধৃত অংশে ‘সে’ বলতে
কথকের প্রিয় সেই নারীর কথা বলা হয়েছে। আলোচ্য কবিতাটি স্পেনের গৃহযুদ্ধের
প্রেক্ষাপটে রচিত হয়েছিল। কবিতার কথক সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা না হলেও এটা
অনুমান করা যায় যে তিনি একজন যোদ্ধা অথবা একজন বিপ্লবী। দেশের প্রয়োজনেই তাকে তার
পরিবার তথা প্রেয়সীকে ছেড়ে যেতে হচ্ছে। যেহেতু যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকের ফিরে
আসার সম্ভাবনা কম থাকে, তাই কথক ফিরে না আসার বলেছেন।
