উঃ- গুজরাতি সাহিত্যজগতের মানবতাবাদী লেখক পান্নালাল প্যাটেল রচিত ও অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত অনূদিত ‘অদল বদল’ গল্পটি দুটি অভিন্নহৃদয় বন্ধু অমৃত ও ইসাবের নিবিড় বন্ধুত্ব তথা মানবিক সম্পর্ককে ঘিরে আবর্তিত হয়েছে। গুজরাতের এক প্রত্যন্ত গ্রামাঞ্চলের এই দুই কিশোর বালকের মধ্যে বন্ধুত্বের গাঢ়ত্ব এতটাই বেশি ছিল ছিল যে, তারা পোশাক আশাকের দিক থেকেও অভিন্ন থাকতে চায়। দুজনের বাবাই ছিলেন ক্ষেত মজুর, অভাব অনটনকে সহ্য করেই ছিল তাদের জীবনযাপন। একদিন, ক্ষেতে কাজ করতে গিয়ে ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় তার বাবা তাকে একটা নতুন জামা কিনে দেন। তার দেখাদেখি অমৃতও নতুন জামার জন্য বাবা – মায়ের কাছে বায়না করতে থাকে। ফতোয়া জারি করে সে বলে, নতুন জামা কিনে না দেওয়া পর্যন্ত সে বিদ্যালয়মুখী হবে না। এমনকি নিজের জামার ছোটো একটা ছেঁড়া জায়গা আঙুল ঢুকিয়ে আরও বড় করে ছিঁড়ে দেয়। মা অনেকবার অমৃতকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু হার মানতে বাধ্য হন। অমৃত খাওয়া দাওয়া ছেড়ে দেয়, রাতে বাড়িতে ফিরতে পর্যন্ত নিমরাজি হয়ে ইসাবদের বাড়ির গোয়ালঘরে লুকিয়ে থাকে। এইভাবে নাছোড় অমৃত তার বাবা মাকে জ্বালাতন করেছিল।
"অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল ।" — অমৃত কীভাবে বাবা-মাকে জ্বালাতন করেছিল ? অবশেষে অমৃতের মা কী করেছিলেন ? [মাধ্যমিক-২০১৮]
byLob (Admin)
-
0
