উত্তর : প্রশ্নে উদ্ধৃত ‘সে’বলতে পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় অপেক্ষরতা মেয়েটির কথা বলা হয়েছে।
প্রশ্নে উদ্ধৃত অংশটি বলার কারণ
| পাঠ্য কবিতাটি শুরু হয় এক বিদায়দৃশ্যকে অবলম্বন করে। বাড়ির দরজায় প্রিয়তমাকে ফেলে রেখে কবি চলে যান বহুদূরের অজ্ঞাত কোনো স্থানে। এই যাত্রার কারণ কবিতায় উল্লিখিত হয় না। কিন্তু এটা স্পষ্ট হয়ে ফুটে ওঠে তিনি তাঁর ভালোবাসার নারী, প্রিয় ঘরবাড়ি এবং পছন্দের শহরটিকে ছেড়ে চলে যেতে বাধ্য হন। এই সমস্ত কিছুর সঙ্গে চিরবিচ্ছেদের এ ঘটনা কবিকে পীড়িত ও বিচলিত করে অথচ মেয়েটি তা বুঝতে পারে না। মেয়েটির জীবনে জন্য অন্তহীন অপেক্ষার পালা এভাবেই নীরবে নেমে আসে ।
Tags
class 10 Bengali
