প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত এবং দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে একটি শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের উপর একটি সংক্ষিপ্ত আলপনা করো।

উত্তর - প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক: প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মৌলিক চিন্তাভাবনা শুরু হয়েছিল। বিশেষত প্রাচীন গ্রিস, চিন ও ভারতবর্ষের পণ্ডিতরা তাঁদের লেখনীতে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কিছু সাধারণ ধারণা দিয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দুটি বিষয়ের প্রাধান্য ছিল, যথা— কূটনৈতিক ইতিহাস এবং আন্তর্জাতিক আইন। এই সময় একদিকে ফরাসি বিপ্লবের সাম্য-মৈত্রী-স্বাধীনতার জয়ধ্বনি অন্যদিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার পথ সহজ হয়। এর ফলে আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন অধ্যায় সূচিত হয়। তবে প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কোনো সুনির্দিষ্ট আলোচনা লক্ষ করা যায়নি। 

দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ : রাষ্ট্রবিজ্ঞানীগণ মনে করেন, প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪ খ্রি.) থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯ খ্রি.) পর্যন্ত প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ক্ষেত্রে যেসকল গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে, মূলত তাকে কেন্দ্র করেই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি সুশৃঙ্খল পাঠ্যবিষয় বা পৃথক শাস্ত্র হিসেবে গড়ে উঠেছে। নিম্নে দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে কিছু উল্লেখযোগ্য ঘটনা আলোচনা করা হল—

1) রুশ বিপ্লবের (১৯১৭ খ্রিস্টাব্দ) পর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক চিন্তাধারা বিশেষভাবে পরিবর্তিত হয়। এই সময় আন্তর্জাতিক সম্পর্ককে একটি পৃথক শাস্ত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো এবং গবেষণা শুরু হয়। ১৯১৯ খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় প্রকাশ্য কূটনীতি, যা আন্তর্জাতিক সম্পর্কের চর্চাকে প্রভাবিত করে।
2) ১৯২২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এডমান্ড এ ওয়ালশ-এর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গ্রন্থ 'The History and Nature 2 of International Relations'|
3) ও ১৯২৪ খ্রিস্টাব্দে দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সমমতাদর্শী গোষ্ঠীর উদ্ভব হয় ।
4) ১৯৩০ খ্রিস্টাব্দে বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার জন্য অধ্যাপক পদ সৃষ্টি করা হয়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال