উত্তরঃ ১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজ-উদ্ দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আলিনগরের সন্ধির শর্তানুযায়ী ঠিক হয় যে—[1] কলকাতায় ইংরেজ কোম্পানির দুর্গ নির্মাণে নবাব বাধা দেবেন না, [2] কোম্পানির বিনা শুল্কে বাণিজ্যের অধিকার নবাব মেনে নেবেন, [3] কলকাতা আক্রমণের ফলে কোম্পানির যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল নবাব তার ক্ষতিপূরণ দেবেন এবং [4] কোম্পানি কলকাতায় নিজের টাঁকশাল গঠন অর্থাৎ নিজস্ব মুদ্রা প্রবর্তনের অধিকার পাবে।
Tags
History
