টীকা লেখো: ঔপনিবেশিক প্রশাসনের তরফে কৃষকদের জন্য আইন।

উত্তরঃ আইনজারি: কৃষকদের সুবিধার জন্য ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন ‘এগরিকালচারিস্টস রিলিফ অ্যাক্ট' নামে এক আইন জারি করে (১৮৭৯ খ্রিস্টাব্দ)।

লক্ষ্য : এই আইনের লক্ষ্য ছিল ঋণগ্রস্ত চাষিদের ওপর থেকে অত্যাচারের বোঝা কিছুটা কমানো। তা ছাড়া এই আইনের মাধ্যমে ধার শোধে অক্ষম চাষিদের গ্রেফতার বা আটক করা নিষিদ্ধ ঘোষিত হয়।

নতুন ব্যবস্থা: এই আইনে গ্রামেই বিচারসভা বসিয়ে সাহুকর ও চাষিদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে ঋণ শোধের ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়।

প্রজাস্বত্ব আইন : বাংলায় জমিদারের অত্যাচার থেকে প্রজাদের রক্ষার জন্য প্রজাস্বত্ব আইন (Tenancy Act) পাস করা হয় (১৮৮৫ খ্রি.)। এই আইনানুযায়ী অস্থায়ী রায়তদের দখলি স্বত্ব দেওয়া হয়। বলা হয়, আদালতের পরোয়ানা ছাড়া কোনো রায়তকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না। তা ছাড়া এই আইনে খাজনা বাড়ানোর সময়ে জমিদারকে নির্দিষ্ট কারণ দেখানোর আদেশ দেওয়া হয় ।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال