আমাদের শিশুদের শব/ছড়ানো রয়েছে কাছে দূরে! —উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো ।

উত্তর : উদ্ধৃতিটি কবি শঙ্খ ঘোষের 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার অংশবিশেষ।

যুদ্ধবিধ্বস্ত বর্তমান বিশ্বে আমাদের চারপাশ আজ বিপৎসংকুল। সাম্রাজ্যবাদী আগ্রাসন; শাসকের মদতপুষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্তক্ষয়ী হানাহানি থেকে শিশুরাও বাদ যায়নি। ‘কাছে দূরে' গোটা পৃথিবীজুড়েই এখন সদ্যোজাতরাও হিংসাশ্রয়ী যুদ্ধ ও সন্ত্রাসের বলি। কবির আক্ষেপ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে শিশুদেরও কোনো নিরাপত্তা নেই। আমরা আমাদের ভবিষ্যৎকে সুরক্ষা দিতে অক্ষম। এই অক্ষমতা মানবতার পক্ষেও গভীর অবমাননার, তাই অত্যন্ত বেদনার।

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال