উত্তরঃ বঙ্গদেশের কৃষক' প্রবন্ধের দ্বিতীয় ও চতুর্থ পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র চিরস্থায়ী বন্দোবস্তের কুফল অর্থাৎ ক্ষতিকর প্রভাব তুলে ধরেছেন। তিনি বলেছেন যে, বাঙালি কৃষকের শত্রু হল ভূস্বামী জমিদারগণ এবং ইংরেজগণ। জমিদাররা কৃষকদের নিদারুণভাবে শোষণ করেন। ইংরেজরাও কৃষক প্রজাদের ওপর জমিদারের অত্যাচার বন্ধের কোনো চেষ্টা করেননি। তাঁর মতে, ইংরেজদের এই বিবেচনার অভাবেই জমিদাররা কৃষক প্রজাদের পুরুষানুক্রমে পীড়ন করতে থাকেন ।
Tags
History
