এল ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? তাদের পরিচয় দাও ।

 উত্তর : কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতায় ওরা হল সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকদল।
✅ পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তির নির্মম অত্যাচার ও আগ্রাসনে ক্ষতবিক্ষত হয় আফ্রিকা মহাদেশ, এই সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকেরা ছিল নিষ্ঠুর অত্যাচারী দাস-ব্যবসায়ী। তারা পীড়ন-অপমান ও লাঞ্ছনায় আফ্রিকাকে বিধ্বস্ত করেছিল। তাদের পরিচয় শ্বেতাঙ্গ ঔপনিবেশিক শক্তির লাঞ্ছনা ও নির্যাতনে
আফ্রিকার বনজঙ্গল বারংবার রক্তাক্ত হয়েছিল। এই ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তি হয়ে উঠেছিল বন্য নেকড়ের চেয়েও হিংস্র এবং কদর্য। তারা লোহার হাতকড়ি নিয়ে এসে আফ্রিকাবাসীকে বন্দি করে দাসে পরিণত করে রাখত। অবক্ষয়ী এই তথাকথিত সভ্যরা ছিল দাস-ব্যবসায়ী।

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال