ভারতের নগরায়নের সমস্যা গুলি আলোচনা করো |

পৌর জনসংখ্যার অসম বন্টন ভারতের নগরায়নের প্রধান বৈশিষ্ট্য। ভারতে নগরায়নের প্রধান সমস্যাগুলির নিম্নে আলোচনা করা হল।

 (i) অপরিকল্পিত নগরায়নঃ  

ভারতের বেশির ভাগ শহর নগর অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে। পরিকল্পনার অভাবে রাস্তাঘাটে প্রত্যহ যানজট প্রবল বৃষ্টিতে রাস্তা জলমগ্ন এবং সরকারি ও বেসরকারি অফিস গুলির যত্রতত্র অবস্থান এক অন্যতম সম্যসা।

(ii) পরিবহন ব্যবস্থাঃ 

অপরিকল্পিত ভাবে বসতি গড়ে ওঠায় পরিবহন ব্যবস্থা সংকুচিত হয়েছে । ফলে ভারতের বেশির ভাগ শহরের পরিবহন ব্যবস্থা অতি ধীরগামী।

(iii) স্বাস্থ্য ব্যবস্থাঃ 

পূর্ব ও উত্তর ভারতে শহরগুলির স্বাস্থ্য ব্যবস্থা খুব অনুন্নত । ঘন জনবসতি,পয়ঃনিষ্কাশনের সংকট, প্রভৃতির ফলে এখানে বসবাসরত মানুষ নানা রোগ-ব্যাধির স্বীকার হয়। এই কারনে অসুস্থ মানুষের পরিসংখ্যা অনেক বেশি।

(iv) শিক্ষা ব্যবস্থাঃ 

ভারতের শিক্ষাক্ষেত্রে, বিশেষত উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা অতি সীমিত। আর শিক্ষাক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হল পরিকাঠামো । এবং শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা অতিকম।

(v) বিদ্যুৎঃ   

ভারতের বেশিরভাগ নগরগুলিতে প্রয়োজনের তুলনায় বিদ্যুতের ঘাটতি এত বেশি যে প্রয়োজনে বিদ্যুৎ পাওয়া যায় না।


Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال