পর্বত কাকে বলে? পর্বতের বৈশিষ্ট্য লেখো।

 উত্তর: সাধারণত ৯০০ মিটারের বেশি উঁচু, অনেক দূর বিস্তৃত, শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে পর্বত বলে।

বৈশিষ্ট্যগুলো হলো:
i. পর্বতের বেশিরভাগ অংশই খাড়া ঢাল যুক্ত আর খুব উঁচু-নিচু হয়।
ii. পর্বতের উপরের দিকের সরু, সূঁচালো অংশকে পর্বত শৃঙ্গ বা চূড়া বলে।
iii. দুটো পর্বত চূড়ার মাঝের নীচু খাতের মতো অংশকে পর্বত উপত্যকা বলে।
iv. অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে পর্বতশ্রেণি বলে।
v. অনেকগুলো পর্বতশ্রেণি বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে, তাকে পর্বতগ্রন্থি বলে।

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال