উত্তর:- লিটার তৈরীর ঘর আলো বাতাস যুক্ত হওয়া দরকার ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন আর ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করা হয় এরপর এই পরিষ্কার আর শুকনো মেঝেতে লিটার বিছানো হয়। প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার ওপর খড় বিছানো হয়। এরপর অন্যান্য জিনিসগুলো বিছিয়ে ১০ থেকে ১৫ সেন্টিমিটার পুরু নতুন লিটার তৈরি করা হয়। মুরগিরা থাকতে আরম্ভ করলে ওই লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরোনো লিটারের উপরে আবার নতুন করে ৫ সেন্টিমিটার পুরু লিটার পাতা হয়। এর ফলে মোটামুটি কুড়ি সেন্টিমিটার পুরু স্থায়ী লিটার তৈরি সম্পূর্ণ হয়।
Tags
Environment Science
