উত্তর:- কৃত্রিমভাবে মাছের ডিম পোনা তৈরির পদ্ধতি:
(i) কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করলে কোন কোন মাছের ডিম পোনা তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণে থাকে। আর ডিম পোনা সংগ্রহেও অনেক সুবিধা হয়।
(ii) এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ, সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ, সবল পুরুষ মাছ নেওয়া হয়। মাছের মাথায় মানুষের মতোই একটা অন্ত:ক্ষরা গ্রন্থী থাকে- এর নাম পিটুইটারি গ্রন্থি। মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছদের ইনজেকশন দেওয়া হয়। আর পুরুষ ও স্ত্রী মাছের কোনটাকে কখন কতবার কতটা ইঞ্জেকশন দেওয়া হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে।
(iii) পিটুইটারি ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিম পোনা তৈরি হয়।
Tags
Environment Science
