বৈদিক যুগের MCQ ও SAQ প্রশ্নোত্তর

 বৈদিক যুগ

মৌখিক প্রশ্ন ও উত্তর সমূহ  


1.আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?

উঃ আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ।

2.নর্ডিক কাদের বলা হয় ?

উঃ আর্যদের নর্ডিক বলা হয়।

3.আর্যদের বিনিময়প্রথার মাধ্যম কী ছিল?

উঃ আর্যদের বিনিময়প্রথার মাধ্যম ছিল গােরু।

4.ব্রহ্মবাদিনী কাদের বলা হয় ?

উঃ যে সমস্ত নারী ধর্মচর্চা করে জীবন অতিবাহিত করেন তাদের ব্রক্ষ্মবাদিনী বলা হয়।

5.‘বেদকে অপৌরুষেয় বলা হয় কেন ?

উঃ আর্যদের বিশ্বাস ছিল যে বেদ কোনাে মানুষের দ্বারা সৃষ্টি হয়নি। বলা হয়ে থাকে যে, বেদ ঈশ্বরের মুখনিঃসৃত বাণী, সেইজন্য বেদকে অপৌরুষেয় বলা হয়।

6.আর্যরা ভারতে কোথায় প্রথমে বসতি স্থাপন করে ?

উঃ আর্যরা ভারতে সপ্তসিন্ধু অঞ্চলে প্রথমে বসতি স্থাপন করে।

7.কোন অঞ্চলকে ‘সপ্তসিন্ধু অঞ্চল বলা হত ? 

উঃ আফগানিস্তান থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে সপ্তসিন্ধু (ঝিলম, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু ও সিন্ধু) অঞ্চল বলা হত।

8.বৈদিক সভ্যতা কী ?

উঃ বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠে তাই বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? উঃ বৈদিক সভ্যতার স্রষ্টা আর্যরা।

9.‘আর্য কথাটির অর্থ কী?

উঃ খাঁটি সংস্কৃত ভাষায় ‘আর্য শব্দটির আক্ষরিক অর্থ হল সদবংশজাত বা অভিজাত মানুষ। আর্য বলতে অনেকে একটি জাতি বােঝেন। কিন্তু প্রকৃতপক্ষে আর্য কোনাে জাতি নয়। এটি হল একটি ভাষাগত ধারণা। 

10.কারা ভারতবর্ষে লৌহযুগের সূচনা করেন?

উঃ আর্যরা ভারতবর্ষে লৌহযুগের সূচনা করেন।

11.ভারতের প্রাচীন নাম কী ?

উঃ ভারতের প্রাচীন নাম জম্বুদ্বীপ।

12.চারটি বেদের নাম কী ?

উঃ চারটি বেদের নাম ঋক, সাম, যজু ও অথর্ব।

13.ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি ?

উঃ ভারতের প্রাচীনতম সাহিত্য হল ঋগ্বেদ।

14. ‘বেদ কথাটির উৎপত্তি কীভাবে হয় ?

উঃ ‘বেদ কথাটির উৎপত্তি ‘বিদ শব্দ থেকে। এর অর্থ ‘জ্ঞান।

15.প্রত্যেক বেদের কটি অংশ ও কী কী ?

উঃ প্রত্যেক বেদের চারটি অংশ, যথাসংহিতা, ব্রাহ্ণ, আরণ্যক ও উপনিষদ বা বেদান্ত।

16.বেদের শেষ অংশের নাম কী ?

উঃ বেদের শেষ অংশের নাম ‘উপনিষদ বা ‘বেদান্ত

17.আর্যদের আদি বাসভূমি কোথায়?

উঃ আর্যদের আদি বাসভূমি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। তার মধ্যে ম্যাক্সমুলার প্রমুখ পণ্ডিতগণের মতে আর্যদের আদি বাসস্থান হল মধ্য এশিয়া।

18.বৈদিক সমাজে গ্রামের প্রধানকে কী বলা হত ?

উঃ বৈদিক যুগে গ্রামের প্রধানকে ‘গ্রামণী বলা হত।

19.বৈদিক যুগে ‘অক্ষবাপ কাকে বলা হত ?

উঃ বৈদিক যুগে ন্যূতক্রীড়ার প্রধানকে ‘অক্ষবাপ বলা হত।

20.বৈদিক যুগে প্রচলিত স্বর্ণমুদ্রা দুটির নাম কী ?

উঃ বৈদিক যুগে প্রচলিত দুটি স্বর্ণমুদ্রা হল ‘নিষ্ক এবং ‘মনা

21.আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি ?

উঃ ঋগবেদ আর্যদের প্রাচীনতম গ্রন্থ।

22. আর্যদের ‘চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী ?

উঃ আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম ব্ৰত্মচর্য।

23.বেদকে শ্রুতি বলা হয় কেন?

উঃ ‘বেদ আর্য ঋষিদের বাণী এবং কানে শােনা এইসব বেদের বাণী মুখে মুখে ছড়িয়ে পড়ে বলে বেদকে শ্রুতি বলা হয়।

24. মৈত্রেয়ী কে ছিলেন ?

উঃ মৈত্রেয়ী ছিলেন বৈদিক যুগের একজন বিদুষী নারী।

25.সূত্র সাহিত্যের ছয়টি সূত্র কী?

উঃ সূত্র সাহিত্যের ছয়টি সূত্র হল(ক) শিক্ষা, (খ) ছন্দ, (গ) ব্যাকরণ, (ঘ) নিরুক্ত, (ঙ) জ্যোতিষ ও (চ) কল্প।

26.ষড়দর্শনের নাম কী ?

উঃ ষড়দর্শন হল – (ক) সাংখ্য, (খ) যােগ, (গ) ন্যায়, (ঘ) বৈশেষিক, (ঙ) পূর্ব মীমাংসা, (চ) উত্তর মীমাংসা।

27.আর্য সভ্যতাকে লৌহযুগের সভ্যতা বলা হয় কেন ?

উঃ আর্য সভ্যতায় সর্বপ্রথম লােহার ব্যবহার শুরু হয়, সেজন্য আর্য সভ্যতাকে লৌহযুগের সভ্যতা বলা হয়।

28.‘কুসীদ ও ‘কুসীদিন কী ?

উঃ কুসীদ বলতে ঋণ ও কুসীদিন বলতে ঋণদাতাকে বােঝায়।

29.ঋগবৈদিক যুগে সমাজ ও অর্থনীতির ভিত্তি কী ছিল ?

উঃ ঋগবৈদিক যুগে সমাজ ও অর্থনীতির ভিত্তি ছিল কৃষি ও পশুপালন।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

1 Comments

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال