◆ অ্যান্টার্কটিকার দ্বিতীয় উচ্চতম আগ্নেয়গিরি হল মাউন্ট এরেবাস | এটি পৃথিবীর জীবন্ত আগ্নেয়গিরিগুলির অন্যতম। এর উচ্চতা 3794 মিটার। রস দ্বীপের কাছে এর অবস্থান। এই আগ্নেয়গিরিতে 1972 সাল থেকে ক্রমাগত অগ্ন্যুৎপাত ঘটছে। এটি একটি বিমিশ্র শঙ্কুবিশিষ্ট স্তরে গঠিত আগ্নেয়গিরি। পর্যটক জেমস্ ক্লার্ক রস এই আগ্নেয়গিরি আবিষ্কার করেন ও নামকরণ করেন। এখানকার শিলাস্তর প্রায় 13 লক্ষ বছরের পুরােনাে। 1908 খ্রিস্টাব্দে এডওয়ার্ড ডেভিড প্রথম শৃঙ্গটি জয় করেন।