◆ বিশাল আয়তন হিমশৈল যখন কোটি কোটি টন প্রস্তরখণ্ডসহ পর্বতের উচ্চ অংশ থেকে ভেঙে প্রবলবেগে নীচে মাটিতে আছড়ে পড়ে, তখন তাকে বলে হিমানী সম্প্রপাত (avalanche)। ভূকম্পন, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, ভূমির ঢাল, হিমরাশির ভেতরে বরফের চাপ প্রভৃতি নানা কারণ হিমানী সম্প্রপাতকে প্রভাবিত করে। 1962 খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকায় পেরুর আন্দিজ পর্বতে বিশ্বের বৃহত্তম হিমানী সম্প্রপাতটি ঘটেছিল।