● বারিমণ্ডল, শিলামন্ডল, বায়ুমণ্ডল মিলে পৃথিবীতে এমন একটি প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে যার ফলে প্রাণের সৃষ্টি সম্ভব হয়েছে। প্রাণের সৃষ্টি এবং তার ক্রমবিকাশ ও বৈচিত্র্যে গড়ে উঠেছে জীবমণ্ডল। শিলাচূর্ণবিচূর্ণ হয়ে মাটি তৈরি হয়েছে, উদ্ভিদ তার প্রয়ােজনীয় পুষ্টিমৌল মাটি থেকে সংগ্রহ করে। উদ্ভিদের তৈরি খাদ্য গ্রহণ করে অন্যান্য সকল জীব জীবনধারণ করে। জল ছাড়া কোনাে জীবের পক্ষেই জীবনধারণ সম্ভব নয়। অপরদিকে, বায়ুমণ্ডলের অক্সিজেনও জীবনধারণের জন্য একান্ত প্রয়ােজনীয়। জীবনধারণের জন্য প্রয়ােজনীয় জল, বাতাস, সূর্যালােক, খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রভৃতি প্রতিটি উপাদানই বারিমণ্ডল, শিলামণ্ডল এবং বায়ুমণ্ডল থেকেই পাওয়া যায়৷ এদের যে-কোনাে একটি অংশের ধ্বংস মানে জীবমণ্ডলের ধ্বংস| এভাবেই জীবমণ্ডল প্রকৃতির ওপর নির্ভরশীল।