● বায়ুতে ভাসমান জলীয়বাষ্প কণা শীতল ও ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং ওই জলকণা বায়ুতে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে মেঘরূপে ভেসে বেড়ায়| মেঘের মধ্যে ভাসমান জলকণাগুলি পরস্পর মিলে আরও বড়াে জলকণায় পরিণত হয়। ওই জলকণাগুলি যখন আর ভেসে থাকতে পারে না তখন তা বৃষ্টিরূপে ঝরে পড়ে। বৃষ্টিপাত হওয়ার জন্য তিনটি বিষয়ের প্রয়ােজন—
[1] জল বাষ্পে পরিণত হওয়া,
[2] ওই জলীয়বাষ্প সম্পৃক্ত অবস্থায় আসা এবং [3] সম্পৃক্ত বাতাস শীতল হয়ে ঘনীভূত হওয়া।