পৃথিবীর স্থলভাগ ও জলভাগ কীভাবে সৃষ্টি হয়েছে?



◆ ভূপৃষ্ঠের যে সকল স্থানগুলি সমুদ্র সমতল থেকে উঁচু এবং যেটি কঠিন শিলা দ্বারা গঠিত, তাকে স্থলভাগ বলে। অন্য দিকে, জল দ্বারা পূর্ণ ভূপৃষ্ঠের নীচু অংশগুলিকে জলভাগ বলে।
● সৃষ্টির কারণ: সৃষ্টির শুরুতে আজ থেকে প্রায় 450-460 কোটি বছর আগে পৃথিবী গ্রহটি একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল। এরপর ক্রমাগত তাপ বিকিরণের ফলে পৃথিবীপৃষ্ঠ ক্রমশ ঠান্ডা হয় এবং ধীরে ধীরে বাইরের অংশ কঠিন হয়ে ভূত্বক গঠন করে। উত্তপ্ত অবস্থা থেকে শীতল হওয়ার সময় ভূপৃষ্ঠ কুঞ্চিত হয়ে উঁচুনীচু হয়ে যায় এবং উঁচু অংশগুলি ভূপৃষ্ঠে স্থলভাগ হিসেবে অবস্থান করে। পৃথিবী তাপ বিকিরণ করার সময় নানা ধরনের গ্যাস ও জলীয়বাষ্প বায়ুতে মিশে যায় ও পরে সেগুলি ধীরে ধীরে ঘনীভূত হয়ে দীর্ঘকালব্যাপী বৃষ্টিপাতের সৃষ্টি করে। ওই জল নীচু অংশগুলিতে জমা হয়ে জলভাগ তথা সাগর-মহাসাগরের সৃষ্টি হয়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال