● বিষুব শব্দের অর্থ সমান [equinox শব্দের equi = equal (সমান), nox = night (রাত্রি) অর্থাৎ বিষুব = সমান রাত্রি।] নিরক্ষরেখা পৃথিবীর মাঝবরাবর পূর্ব-পশ্চিমে প্রসারিত একটি রেখা| পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর সূর্যের চারপাশে 66%° কোণে হেলে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করলেও সূর্যকিরণ নিরক্ষরেখায় সবসময় লম্বভাবেই পড়ে। ফলে নিরক্ষরেখায় সর্বদা দিনরাতের ব্যবধান সমান হয়, তাই নিরক্ষরেখাকে বলা হয় বিষুবরেখা।