◆ পৃথিবীর দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্তাকার এবং উত্তর-দক্ষিণে বিস্তৃত। যেহেতু পৃথিবী নিজ অক্ষে 24 ঘণ্টায় একপাক ঘােরে তাই পৃথিবীর প্রত্যেকটি দ্রাঘিমা 24 ঘণ্টায় একবার করে সূর্যের সামনে আসে। সূর্য যখন যে দ্রাঘিমার মাথার ওপর লম্বভাবে কিরণ দেয় তখন সেখানে মধ্যাহ্ন হয়। এই মধ্যাহ্ন অনুসারে ওই দ্রাঘিমার সময় গণনা করা হয়, একে স্থানীয় সময় বলে। সুতরাং, প্রতিটি দ্রাঘিমারেখায় 24 ঘণ্টায় একবার করে মধ্যাহ্ন হয় এবং প্রতিটি দ্রাঘিমারেখার স্থানীয় সময়ও আলাদা হয়| এইজন্যই পাশাপাশি অবস্থিত দুটি দ্রাঘিমায় সময় ভিন্ন হয়।