◆ পৃথিবীর ক্ষুদ্রাকার গােলাকার প্রতিরূপকে গ্লোব বলা হয়। “গ্লোব’ শব্দটির উৎপত্তি লাতিন শব্দ ‘গ্লোবাস থেকে। যার অর্থ গােলাকার বস্তু। গ্লোবের ওপর পৃথিবীর জলভাগ, স্থলভাগকে স্কেল অনুযায়ী আঁকা হয়। পৃথিবী যেভাবে কক্ষতলের সাথে 66%° কোণে হেলে থাকে, গ্লোবও তেমনি হেলে থাকে। অনেক ভৌগােলিকের মতে ক্লাটেস প্রথম ভূগােলক বা গ্লোব তৈরি করেন।