অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখাে।



◆ অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ

[1] আকার ও প্রকৃতি : প্রতিটি অক্ষরেখা এক-একটি পূর্ণবৃত্ত এবং এরা পরস্পর সমান্তরাল 

[2] মান: অক্ষরেখার সর্বনিম্ন মান 0° (নিরক্ষরেখা),
সর্বোচ্চ মান 90° (মেরু বিন্দু)।

[3] বিস্তার ও পরিধি: এরা পূর্ব-পশ্চিমে বিস্তৃত। যতই উত্তর বা দক্ষিণে যাওয়া যায় ততই এদের পরিধি ছােটো হয়। 

[4] গােলার্ধ: মধ্যবর্তী অক্ষরেখা বা নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গােলার্ধে ভাগ করে। 

[5] জলবায়ু নির্ণয় : জলবায়ু নির্ণয়ের ক্ষেত্রে অক্ষরেখার দ্বারাই উম্নমণ্ডল, নাতিশীতােষ্ণমণ্ডল ও হিমমণ্ডল
চিহ্নিত করা হয়। 

[6] স্থানগুলির অবস্থান পূর্ব-পশ্চিমে : একই অক্ষরেখায় অবস্থিত স্থানগুলি একে অপরের পূর্বে বা পশ্চিমে অবস্থিত|কিন্তু তাদের অক্ষাংশের মান একই থাকে। 

[7] মহাবৃত্ত : অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বড়াে, তাই একে মহাবৃত্ত বলে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال