[1] আকার ও দৈর্ঘ্য: প্রতিটি দ্রাঘিমারেখা এক-একটি অর্ধবৃত্ত এবং সব দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান| এরা পরস্পর সমান্তরাল নয়।
[2] মান : এর সর্বনিম্ন মান 0°, সর্বোচ্চ মান 180° | [3] স্থানীয় সময়: একই দ্রাঘিমারেখায় অবস্থিত
স্থানের স্থানীয় সময় এক বলে একসঙ্গে সূর্যোদয়,
মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয়।
[4] জলবায়ু : একই দ্রাঘিমারেখায় বিভিন্ন স্থানের
জলবায়ু বিভিন্ন।
[5] উত্তর-দক্ষিণে বিস্তৃত ; দ্রাঘিমারেখাগুলি উত্তরমেরু থেকে দক্ষিণমেরু পর্যন্ত বিস্তৃত।
[6] অক্ষরেখার সঙ্গে লম্বভাবে ছেদ: প্রতিটি দ্রাঘিমারেখা প্রতিটি অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে।
[7] সময়ের পার্থক্য: প্রতিটি দ্রাঘিমারেখা একে অন্যের পূর্বে বা পশ্চিমে অবস্থিত বলে প্রতিটি দ্রাঘিমারেখার সময়ের পার্থক্য হয়।
Tags
Geography

