[1] নিরক্ষরেখা: পৃথিবীর ঠিক মাঝবরাবর কাল্পনিক রেখা পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে আছে, তাকে নিরক্ষরেখা বলে।
[2] কর্কটক্রান্তিরেখা ও মকরক্রান্তিরেখা: নিরক্ষরেখার 23%° উত্তরে যে কল্পিত রেখা পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে আছে তাকে বলে কর্কটক্রান্তিরেখা। নিরক্ষরেখার দক্ষিণে 23%° কৌণিক দূরত্বের কল্পিত বৃত্তাকার রেখাটিকে মকরক্রান্তিরেখা বলে।
[3] সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত : নিরক্ষরেখা থেকে উত্তর-দক্ষিণে 66%° কৌণিক দূরত্বে কল্পিত বৃত্তাকার রেখা দুটিকে যথাক্রমে সুমেরু ও কুমেরুবৃত্ত বলে।
[4] সুমেরু বিন্দু ও কুমেরু বিন্দ: নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে 90° কৌণিক দূরত্বে কল্পিত বিন্দু দুটি হল যথাক্রমে সুমেরু ও কুমেরু বিন্দু।
Tags
Geography

