● শিলামন্ডল আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। হাজার হাজার বছর ধরে শিলা ক্ষয়ে গিয়ে, চুর্ণবিচূর্ণ হয়ে মাটি তৈরি করে, যা জীবনের ধারক। মাটি থেকে পুষ্টি গ্রহণ করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। শিলামণ্ডল থেকে আমরা প্রয়ােজনীয় ধাতু ও খনিজ পদার্থ, যেমন—লােহা, তামা, সােনা, চুনাপাথর প্রভৃতি এবং কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি পাই। শিলামণ্ডলেই জীবনের সর্বাধিক প্রয়ােজনীয় জল পাওয়া যায়।