◆ পৃথিবীর পৃষ্ঠভাগের মােট আয়তনের প্রায় 71 শতাংশ জলরাশি আবৃত। এই জলভাগের ভৌগােলিক নাম বারিমণ্ডল|নদ, নদী, সাগর, মহাসাগর, হ্রদ সবই বারিমণ্ডলের অন্তর্গত। ভূবিজ্ঞানীরা মনে করেন পৃথিবী সৃষ্টির পর ঠান্ডা হওয়ার সময় কুঁচকে গিয়ে ভূপৃষ্ঠের কোনাে কোনাে অংশে গর্ত সৃষ্টি হয় এবং পরে ওই অংশে জল জমে সাগরমহাসাগরের সৃষ্টি হয়।