◆ পৃথিবীর আকৃতি গােলাকার-এর প্রমাণ ---
[1] মহাকাশ থেকে গৃহীত আলােকচিত্র : মহাকাশে
পৃথিবীকে প্রদক্ষিণরত যেসব কৃত্রিম উপগ্রহ রয়েছে তাদের পাঠানাে আলােকচিত্র থেকে দেখা গেছে পৃথিবীর আকৃতি প্রায় গােলাকার।
[2] পৃথিবীর ছায়া পর্যবেক্ষণ : চন্দ্রগ্রহণের সময় চাঁদের
ওপর পৃথিবীর যে ছায়া পড়ে তা প্রায় গােলাকার।
গােলাকার বস্তুর ছায়া গােলাকারই হয়।
[3] সমুদ্রগামী জাহাজ পর্যবেক্ষণ : উপকূলে দাঁড়িয়ে সমুদ্রগামী কোনাে জাহাজকে দেখলে ক্রমশ জাহাজের সমস্ত অংশই একসময় অদৃশ্য হয়। পৃথিবী গােলাকার বলেই এভাবে জাহাজ দৃষ্টিরেখার বাইরে চলে যায়।
[4] দিগন্ত পর্যবেক্ষণ: পর্বতের ওপরে বা বিমানে যতই ওপরে ওঠা যায় ততই দিগন্তের পরিধি বাড়ে এবং একে সবসময় গােলাকার দেখায়। পৃথিবী সমতল হলে এরকম হতাে না।
[5] বেডফোর্ড লেভেল পরীক্ষা: 1870 সালে বিজ্ঞানী আলফ্রেড ওয়ালেস ইংল্যান্ডের বেডফোর্ড খালে একটি পরীক্ষা করেন। তিনি সমান দৈর্ঘ্যের কাঠের খুঁটি সমদূরত্বের একই সরলরেখায় ভেলার সাহায্যে ভাসিয়ে দেন। এবার দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে দেখেন প্রথম ও তৃতীয় খুঁটির তুলনায় দ্বিতীয় খুঁটিটি উঁচু দেখাচ্ছে। তিনি সিদ্ধান্ত নেন পৃথিবী গােলাকার বলেই মাঝখানের খুঁটিটি উঁচু দেখাচ্ছে।
Tags
Geography

