◆ পৃথিবীর আকার ঠিক গােল নয়, অনেকটা অভিগত গােলক অর্থাৎ মেরু অংশে চাপা, নিরক্ষরেখায় স্কীত মেরু ব্যাস যেখানে 12714 কিমি সেখানে নিরক্ষীয় ব্যাস 12757 কিমি অর্থাৎ ব্যবধান প্রায় 43 কিমি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ও ঘনত্বের একটি পারস্পরিক সম্পর্ক আছে। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল মেরু অপেক্ষা দূরবর্তী। নিউটনের সূত্রানুসারে, দূরত্ব বৃদ্ধিতে মাধ্যাকর্ষণের প্রভাব হ্রাস পায়, তাই মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি, নিরক্ষীয় অঞ্চলে কম৷