◆ বিখ্যাত পাের্তুগিজ ভূপর্যটক ম্যাজেলান ষােড়শ শতাব্দীতে (1519 খ্রি) 5 টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন। তৎকালীন কিছু রাজনৈতিক সমস্যার জন্য তিনি নিজ জন্মস্থান পাের্তুগাল থেকে যাত্রা শুরু করতে পারেননি, তাই স্পেন থেকে যাত্রা শুরু করেছিলেন। ক্রমাগত পশ্চিমের দিকে অগ্রসর হলেও শেষ পর্যন্ত তাদের জাহাজ এক বন্দরেই ফিরে আসে। এইভাবে ভূপ্রদক্ষিণ স্পষ্টভাবে প্রমাণ করে পৃথিবীর আকার কখনোই সমতল চ্যাপটা নয়৷ পৃথিবী যদি সমতল হত তাহলে দিক পরিবর্তন না করে জাহাজ পূর্বাবস্থায় ফিরে আসতে পারত না, অন্য কোনাে প্রান্তে পৌঁছে যেত। সুতরাং পৃথিবী গােল তাই অন্য কোনাে প্রান্তে না গিয়ে যাত্রালগ্নের গন্তব্যেই ফিরে এসেছিল।