সূর্যের গঠন সম্পর্কে লেখাে।



◆  সূর্য একপ্রকার মাঝারি হলুদ রঙের নক্ষত্র। সূর্যের বয়স প্রায় 500 কোটি বছর যা হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন প্রভৃতি গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত। এ ছাড়াও কঠিন ধাতব যেমন—সােনা, রুপা, নিকেল, লােহাও সূর্যের মধ্যে প্রচণ্ড উত্তাপে গ্যাসীয় অবস্থায় রয়েছে। আলাে ও উত্তাপের তারতম্য অনুসারে সূর্যের গঠন নিম্নরূপ ---
[1] কেন্দ্রমণ্ডল: হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসে পূর্ণ সূর্যের কেন্দ্রের জ্বলন্ত অংশটিকে কেন্দ্রমণ্ডল বলা হয়। এখানে গ্যাসীয় সংঘর্ষের কারণে প্রচুর তাপ ও আলােক সৃষ্টি হয়। এর উত্তাপ প্রায় 2 কোটি ডিগ্রি সেলসিয়াস।
 [2] আলােকমণ্ডল: খালি চোখে দৃশ্যমান উজ্জ্বল লাল অংশটিকে আলােকমণ্ডল বলা হয়। এখানে প্রায়ই সৌরঝড় হয়, যার স্থায়িত্ব প্রায় 20-25 দিন|
[3] বর্ণমণ্ডল: সূর্যের আলােকমণ্ডলকে ঘিরে থাকা
লাল রঙের স্তরের নাম বর্ণমন্ডল। এখানে বিভিন্ন গ্যাসের প্রজ্জ্বলনে লক্ষ লক্ষ কিমি বিস্তৃত লাল রঙের শিখা উৎপন্ন হয়। 
[4] ছটামণ্ডল: সূর্যের বর্ণমণ্ডলকে বেষ্টন করে থাকা
উজ্জ্বল সাদা রঙের স্তর হল ছটামণ্ডল। এর আর-এক নাম মুকুটমণ্ডল। এটি শুধুমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়ই দেখা যায়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال