◆ মার্কিন বিজ্ঞানী ক্লাইভ টমব্যাক 1930 খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি প্লুটো গ্রহ আবিষ্কার করেন এবং 2006 সালের 24 আগস্ট আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের সমিতি, ইনটারন্যাশন্যাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (IAU)-এর অধিবেশনে প্লুটোকে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করে। এটি সৌরজগতের প্রায় শেষ প্রান্তে কুইপার বেল্ট (kuiper belt) অংশে অবস্থিত। সূর্য থেকে প্লুটো প্রায় 590 কোটি কিমি দূরত্বে অবস্থিত। এর ব্যাস প্রায় 2360 কিমি এবং তাপমাত্রা -230 °সে। এই বামন গ্রহটি সূর্য পরিক্রমণে সময় নেয় 247 বছর ৪ মাস ৪ দিন 10 ঘণ্টা এবং নিজ অক্ষে প্লুটোর আবর্তনে সময় লাগে 6 দিন 9 ঘণ্টা 17 মিনিট।