◆ মহাবিশ্বে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক-একটি ছায়াপথ নির্মিত হয়। এই অসংখ্য ছায়াপথগুলির মধ্যে সৌরজগৎ যে ছায়াপথে অবস্থান করছে সেই ছায়াপথের নাম আকাশগঙ্গা (milky way)। প্রায় 10 হাজার কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা নির্মিত হয়। রাতের আকাশে আমরা যেসব নক্ষত্রদের দেখি তারা সবাই এই আকাশগঙ্গারই অংশবিশেষ।