◆ পৃথিবী গােলাকার এবং পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। এর ফলে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে দিন ও বিপরীত দিকে রাত্রি হয়৷ পৃথিবী 66%° কোণে নিজের অক্ষের ওপর হেলে আবর্তন করছে। যার ফলে আলােকিত অংশের যে ভাগে সূর্য লম্বভাবে কিরণ দেয় সেই অংশ বেশি উত্তাপ পায়। অন্যদিকে, যে ভাগে সূর্য তির্যকভাবে কিরণ দেয় সেই অংশ কম উত্তাপ পায়। পৃথিবীর আলােকিত ভাগে দুপুরবেলায় প্রাপ্ত আলাের পরিমাণ বেশি। সকাল ও বিকালে প্রাপ্ত আলাের পরিমাণ কম৷