● একটা গােলাকার বস্তুর মাঝখানটা যদি স্ফীত ও ওপর-নীচ চাপা হয়, তাহলে তার মাঝে একটা লাঠি দিয়ে ঘােরালে গােলাকার বস্তুটির গতিবেগ সব জায়গায় সমান হবে না। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্কীত, কিন্তু মেরুদ্বয় চাপা |আবর্তনের সময়কাল কিন্তু সব জায়গায় এক অর্থাৎ প্রায় 24 ঘণ্টা। ওই একই সময় নিরক্ষরেখার পরিধি অতিক্রম করতে যে গতিবেগ লাগবে মেরু অঞ্চলের দিকে পৃথিবীর পরিধির দৈর্ঘ্য ক্রমশ কমে যায় বলে তার তুলনায় কম গতিবেগ প্রয়ােজন। তাই নিরক্ষরেখায় গতিবেগ 1670 কিমি/ঘণ্টা এবং 60° অক্ষাংশে তা কমে হয় প্রায় ৪50 কিমি।